খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত
আজ বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযু্িক্ত জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে “স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান সম্মত খাদ্য ব্যবস্থাপনা” শীর্ষক বিজ্ঞান বক্তৃতা। অনুষ্ঠানে বিআইজিএম এর দশম ব্যাচের কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তৃতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে “খাদ্যাভাসে ফাস্টফুড, জাঙ্কফুড ও প্রসেসড্ ফুড পরিহারের আহ্বান জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এসময় শুধু একটি মাত্র মলামাছ খেয়ে প্রোটিনের চাহিদা পুরণ করা সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপসচিব সুব্রত কুমার দে, জাতীয় রাজস্ব বোর্ডের উপ কমিশনার এম ডি মেহেদি হাসান, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক সায়দা তাসলিমা আক্তার, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান খন্দকার, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং পলিসি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইজিএম এর পলিসি এনালাইসিস কোর্সের চীফ কো-অর্ডিনেটর বণিক গৌর সুন্দর। এসময় খাদ্য নিরাপত্তায় ভোক্তাদের সতর্ক ও সচেতন হতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।